চাকরি ফেরত পেলেন পুলিশের সাবেক দুই ঊর্ধ্বতন কর্মকর্তা

চাকরি ফেরত পেলেন পুলিশের সাবেক দুই ঊর্ধ্বতন কর্মকর্তা

জুমবাংলা ডেস্ক : পুলিশের সাবেক দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে সরকার। তারা হলেন- অতিরিক্ত আইজিপি শেখ মো. সাজ্জাত আলী এবং অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব আলম। এদের মধ্যে সাজ্জাত আলী পুলিশ সংস্কার কমিশনের অন্যতম সদস্য হিসেবে কাজ করছেন।

চাকরি ফেরত পেলেন পুলিশের সাবেক দুই ঊর্ধ্বতন কর্মকর্তা

রবিবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১-এর মামলা নম্বর ৩৩/২০১৭-এর ৩ সেপ্টেম্বরের রায় অনুযায়ী পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) শেখ মো. সাজ্জাত আলীকে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হলো। তিনি আদালতের আদেশানুযায়ী সব প্রাপ্য বেতন-ভাতাদি এবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।

কেন্দ্রীয় ব্যাংক সবার আগে গ্রাহকদের স্বার্থ দেখবে : গভর্নর

অন্য আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১-এর মামলা নম্বর ১০৬/২০২২ (নতুন) ২৪৭/২০২১ (পুরাতন)-এর ২২ সেপ্টেম্বরের রায় অনুযায়ী পুলিশের সাবেক অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. মাহবুব আলমকে ২০২১ সালের ২ ফেব্রুয়ারি থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হলো। তিনি আদালতের আদেশানুযায়ী সব প্রাপ্য বেতন-ভাতাদি এবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।

Scroll to Top