আবারও হাসপাতালে গোবিন্দ – DesheBideshe

আবারও হাসপাতালে গোবিন্দ – DesheBideshe

আবারও হাসপাতালে গোবিন্দ – DesheBideshe

মুম্বাই, ১৮ নভেম্বর – কয়েক দিন আগেই গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দ। সেই রেশ কাটতে না কাটতেই আবারও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক মাঠেও সরব এই অভিনেতা। সম্প্রতি ভোটের প্রচারে ভারতের জলগাঁওতে একটি ক্যাম্পেনিং করেছিলেন। সেখানে যাওয়ার পর আবারও অসুস্থ হয়ে পড়েন।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক খবরে জানা যায়, ভোটের প্রচারের সময় বুকে ব্যথা অনুভব করেন গোবিন্দা। সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে মুম্বাই নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করা হয়।

খবরে আরও জানা যায়, অতিরিক্ত হাঁটার কারণেই বুকে ও পায়ে ব্যথা অনুভব করেন গোবিন্দা। অভিনেতার এক কাছের বন্ধুও এই বিষয়টা নিশ্চিত করেছেন।

সেই সঙ্গে ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, এখন গোবিন্দা ভালো আছেন। আগের থেকে সুস্থ আছেন। ভয়ের কোনও কারণ নেই। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

আইএ/ ১৮ নভেম্বর ২০২৪



Scroll to Top