রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা নিয়ে কেন নীতি বদলালেন বাইডেন, প্রভাব কী হবে

রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা নিয়ে কেন নীতি বদলালেন বাইডেন, প্রভাব কী হবে

বাইডেন প্রশাসনের এত দিন একটাই ভয় ছিল, রাশিয়ার ভূখণ্ডের ভেতরে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে দিলে যুদ্ধের বিস্তৃতি ঘটবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এ বিষয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি বলেন, পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলার ঘটনাকে মস্কো–ইউক্রেন যুদ্ধে ন্যাটোর দেশগুলোর ‘সরাসরি অংশগ্রহণ’ হিসেবে বিবেচনা করবে।

ন্যাটোয় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত কুর্ট ভলকার বলেন, যুদ্ধে মার্কিন অস্ত্র ব্যবহারের পরিসর সীমিত রেখে, যুক্তরাষ্ট্রের প্রশাসন অযৌক্তিকভাবে ইউক্রেনের আত্মরক্ষায় একতরফা বিধিনিষেধ আরোপ করে রেখেছে।

এই কূটনীতিক আরও বলেন, এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের ব্যবহার সীমিত রাখার সিদ্ধান্ত ‘পুরোপুরি স্বেচ্ছাচারী’ এবং রাশিয়াকে উসকানি না দেওয়ার আশঙ্কা থেকে করা হয়েছিল।

Scroll to Top