Easy Snacks Recipe at Home: সন্ধ্যা হোক বা সকালে বাড়িতেই মাত্র কুড়ি মিনিটে বানিয়ে ফেলুন মুখরোচক এই খাবার

Easy Snacks Recipe at Home: সন্ধ্যা হোক বা সকালে বাড়িতেই মাত্র কুড়ি মিনিটে বানিয়ে ফেলুন মুখরোচক এই খাবার

Last Updated:

Easy Snacks Recipe at Home: খাদ্যরসিক বাঙালিরা বরাবরই নিত্যনতুন খাবারের খোঁজ করেন। সন্ধ্যার টিফিন হোক কিংবা সকালের ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের স্কুলে যাওয়ার টিফিন, নিত্য নতুন স্বাস্থ্যকর খাবার সকলের পছন্দের লিস্টে থাকে। এছাড়াও শীত সবে পড়তে শুরু করেছে। বাড়িতে বানিয়ে চায়ের সঙ্গে মুখরোচক খাবার সকলেরই বেশ…আরও পড়ুন

X

Easy Snacks Recipe at Home: সন্ধ্যা হোক বা সকালে বাড়িতেই মাত্র কুড়ি মিনিটে বানিয়ে ফেলুন মুখরোচক এই খাবার

প্রণ মাফিন 

পশ্চিম মেদিনীপুর: খাদ্যরসিক বাঙালিরা বরাবরই নিত্যনতুন খাবারের খোঁজ করেন। সন্ধ্যার টিফিন হোক কিংবা সকালের ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের স্কুলে যাওয়ার টিফিন, নিত্য নতুন স্বাস্থ্যকর খাবার সকলের পছন্দের লিস্টে থাকে। এছাড়াও শীত সবে পড়তে শুরু করেছে। বাড়িতে বানিয়ে চায়ের সঙ্গে মুখরোচক খাবার সকলেরই বেশ পছন্দ। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই বিশেষ খাবার। দুটো ডিম, সামান্য কিছু চিংড়ি মাছ ও কয়েকটি সবজি দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই বিশেষ কেক জাতীয় খাবার। তেল ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন এই বিশেষ টিফিন আইটেম। এছাড়াও চাইলে আপনি পনির কিংবা চিকেন দিয়েও বানিয়ে ফেলতে পারেন।

আরও পড়ুনঃ এক বাটি টক দইতেই কেল্লাফতে! প্রতিদিন এই নিয়ম মেনে খেলেই ৭দিনে কাবু হাই প্রেশার

বিশেষ এই খাবারের নাম প্রণ মাফিন। কেক জাতীয় এই খাবার ছোট থেকে বৃদ্ধ সকলেরই খুব পছন্দের হবে। মাত্র কুড়ি মিনিটে বানিয়ে ফেলতে পারবেন এই খাবার। প্রয়োজন নেই বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া। বিশেষ এই চিংড়ি মাছ দিয়ে তৈরি কেক জাতীয় খাবার বানিয়ে তাক লাগালেন কলেজ ছাত্রী পম্পা বেরা। শুধু তাই নয় এই বিশেষ খাবার বানিয়ে বিক্রিও করছে সে।

বাড়িতে থাকা ডিম, দু-পিস স্লাইস পাউরুটি, সামান্য ক্যাপসিকাম, ধনেপাতা এবং কিছু চিংড়ি মাছ দিয়ে বানিয়ে ফেলা যাবে এই বিশেষ খাবার। কীভাবে বানাবেন এই প্রণ মাফিন। প্রথমে একটি পাত্রে আপনাকে দুটো ডিম ফাটিয়ে ফেলতে হবে। ভাল করে ব্লেন্ড করে তার সঙ্গে স্লাইস পাউরুটির সাদা অংশ ভালভাবে মেশাতে হবে। এরপর একে একে ক্যাপসিকাম, ধনেপাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সামান্য নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। এরপর এই মিশ্রণের সঙ্গে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছের কুচি দিয়ে ভালভাবে মেশাতে হবে। এরপর পরিমাণমতো চিজ মাখিয়ে ছোট্ট কেক কাপে ভর্তি করে বেশ কিছুক্ষণ মাইক্রোওভেনের আঁচে রাখলেই তৈরি হয়ে যাবে এই বিশেষ খাবার।

আরও পড়ুনঃ সদ্যোজাত সন্তানের মুখে মধু দেওয়া উচিত? লোকের কথায় না, বিশেষজ্ঞের মত জানুন

শুধু প্রণ মাফিন নয়, চাইলে আপনি পনির কিংবা চিকেন দিয়েও তৈরি করতে পারবেন এই মাফিন। তেল ছাড়া এই খাবার, অত্যন্ত দারুণস্বাদের। আপনি আপনার ছোট্ট ছেলের স্কুল যাওয়ার টিফিন বক্সে দিতে পারবেন। এছাড়াও সন্ধ্যা টিফিনে ভালোই জমবে এই খাবারের সঙ্গে। স্বাভাবিকভাবে অল্প সময়ে বানিয়ে ফেলুন এই টিফিন আইটেম। এই বিশেষ খাবার বানিয়ে বিক্রি করে স্বনির্ভর হচ্ছে পম্পা বেরা। বিভিন্ন এলাকা ভিত্তিতে দাম রয়েছে সাধ্যের মধ্যে। তবে বাড়িতে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন এটি।

রঞ্জন চন্দ

Scroll to Top