যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা | চ্যানেল আই অনলাইন

যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাবনার ঈশ্বরদীতে ওয়ালিপ হোসেন মানিক নামে এক যুবলীগ কর্মিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার দিয়ার বাঘইল মানিকের নিজ বাড়ির পেছনে এই ঘটনা ঘটে।

নিহত মানিক পাকশি ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ও উপজেলার বাঘইল এলাকার ইউনুছ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মানিক ঈশ্বরদীর পাকশীতে আলোচিত হাত কাটা টুনটুনির ভাই মনা হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ছিলেন। এই মামলায় তিনি গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিলেন এবং ২২ দিন আগে জামিনে জেল থেকে ছাড়া পান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

GOVT

এদিকে, ঈশ্বরদীর যুবলীগ কর্মী মানিক হত্যার মধ্য দিয়ে গত ৩ দিনে পাবনায় ৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। শনিবার পাবনা শহরের হেমায়েতপুরে বিএনপি কর্মী জালাল উদ্দীন, রোববার রাতে শহরের খেয়াঘাট পাড়া এলাকায় গত বছরের ছিয়াম হত্যার প্রধান আসামি তুষারকে কুপিয়ে হত্যা করা হয়।

Chokroanimation

Scroll to Top