Indian Railways: ১.৪২ কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ মাদক উদ্ধার করল উত্তর পূর্ব সীমান্ত রেল সুরক্ষা বাহিনী

Indian Railways: ১.৪২ কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ মাদক উদ্ধার করল উত্তর পূর্ব সীমান্ত রেল সুরক্ষা বাহিনী

Last Updated:

Indian Railways: নিষিদ্ধ সামগ্রীর পরিবহণ নিয়ন্ত্রণ করতে বিভিন্ন স্টেশন ও ট্রেনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) নিয়মিত তল্লাশি অভিযান চালিয়ে আসছে।

নিষিদ্ধ মাদক উদ্ধারIndian Railways: ১.৪২ কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ মাদক উদ্ধার করল উত্তর পূর্ব সীমান্ত রেল সুরক্ষা বাহিনী
নিষিদ্ধ মাদক উদ্ধার

আগরতলা: নিষিদ্ধ সামগ্রীর পরিবহণ নিয়ন্ত্রণ করতে বিভিন্ন স্টেশন ও ট্রেনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) নিয়মিত তল্লাশি অভিযান চালিয়ে আসছে। সম্প্রতি ০১ থেকে ১৫ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত তার জোনের মধ্যে চালানো অভিযানে আরপিএফ ৩ জন ব্যক্তিকে আটক করেছে এবং তাদের কাছ থেকে ১১.১৪ লক্ষ টাকার বেশি মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করে।

এখানে উল্লেখ করা যেতে পারে যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ ২০২৪-এর অক্টোবর মাসে জোনের মধ্যে বিভিন্ন অভিযান চালানোর সময় ১.৪২ কোটি টাকার বেশি মূল্যের নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করার পাশাপাশি ২৮ জন ব্যক্তিকে আটক করেছে।০৮ নভেম্বর, ২০২৪ তারিখের একটি ঘটনায় আগরতলার আরপিএফ এবং জিআরপি যৌথভাবে আগরতলা স্টেশনে তল্লাশি চালায়।

এই তল্লাশির সময় যৌথ দলটি প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ১০ কেজি গাঁজা উদ্ধার করে এবং এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক জন ব্যক্তিকে আটক করে। পরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ওসি/জিআরপি/আগরতলার হাতে উদ্ধারকৃত গাঁজা-সহ আটক ব্যক্তিদের তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: বিয়ের জন্য ‘পারফেক্ট’ বয়স কত বলুন তো..? জানেন কী বলছেন বিশেষজ্ঞ? চমকে দেবে উত্তর!

১১ নভেম্বর, ২০২৪ তারিখের অন্য আরেকটি ঘটনায় গুয়াহাটি আরপিএফ-এর সিআইবি টিম গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে ২ জন ব্যক্তিকে আটক করে এবং তাদের কাছ থেকে ১০ হাজার টাকারও বেশি মূল্যের ৫৫টি সুরার বোতল উদ্ধার করে। পরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য গুয়াহাটির আবগারি বিভাগের হাতে উদ্ধারকৃত সুরা সহ ধৃতদের তুলে দেওয়া হয়। মাদক পাচারকারীদের দ্বারা রেলওয়ের ব্যবহার প্রতিরোধ করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ নিয়মিতভাবে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। মাদক পাচারকারীদের কবল থেকে রেলওয়েকে নিশ্চিতভাবে মুক্ত রাখতে সমস্ত সন্দেহজনক ট্রেন, স্টেশন, যাত্রী সমাগমের এলাকাগুলিতে বিভিন্ন স্তরের আরপিএফ টিম প্রায়ই অভিযান চালিয়ে আসছে। ট্রেন যাত্রার সময় কোনও ধরনের সমস্যার সম্মুখীন হলে রেল যাত্রীরা ১৩৯ (টোল ফ্রি) নম্বরে কল করতে পারেন।

বাংলা খবর/ খবর/দেশ/

Indian Railways: ১.৪২ কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ মাদক উদ্ধার করল উত্তর পূর্ব সীমান্ত রেল সুরক্ষা বাহিনী

Scroll to Top