ফ্রেশ টিস্যু পেপার গোডাউনে আগুন | চ্যানেল আই অনলাইন

ফ্রেশ টিস্যু পেপার গোডাউনে আগুন | চ্যানেল আই অনলাইন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাটে ফ্রেশ টিস্যু পেপার-এর গোডাউনে আগুন লেগেছে। সোমবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৫টা ১০ মিনিটে গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে। সোনারগাঁও, গজারিয়া, গজারিয়া বিসিক, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন-এর মোট ১২টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ঢাকা বিভাগ উপ-পরিচালক সালাউদ্দিন বলেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানায় আগুনের খবর পেয়ে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ আমাদের প্রায় ১৪টি ইউনিট কাজ করছে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো বলা যাচ্ছে না।

Chokroanimation

Scroll to Top