আপনার বাইকে ডিস্ক ব্রেক নেই? তা হলে ব্রেক কখন, কীভাবে ব্যবহার করবেন জেনে নিন

আপনার বাইকে ডিস্ক ব্রেক নেই? তা হলে ব্রেক কখন, কীভাবে ব্যবহার করবেন জেনে নিন

Last Updated:

Bikes- যে সব বাইকে ডিস্ক ব্রেক নেই, সেই সব বাইকের চালক কীভাবে ব্রেক ব্যবহার করবেন? বিশেষ করে সামনের ব্রেক? এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার বাইকে ডিস্ক ব্রেক নেই? তা হলে ব্রেক কখন, কীভাবে ব্যবহার করবেন জেনে নিন

কলকাতা: এখন প্রায় সব বাইকেই ডিস্ক ব্রেক থাকে। ব্যবহার করা সহজ। চালকের নিরাপত্তাও সুনিশ্চিত। বিশেষ করে যাঁরা প্রতিদিন দীর্ঘ দূরত্ব অতিক্রম করেন, তাঁদের জন্য অপরিহার্য। কিন্তু সব বাইকেই ডিস্ক ব্রেক থাকবে তা তো নয়। ডিক্স ব্রেক ছাড়াও অনেক বাইক হয়।

যে সব বাইকে ডিস্ক ব্রেক নেই, সেই সব বাইকের চালক কীভাবে ব্রেক ব্যবহার করবেন? বিশেষ করে সামনের ব্রেক? এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর সঙ্গে চালকের নিরাপত্তা জড়িয়ে রয়েছে। তবে এক কথায় এর উত্তর হয় না।

টু হুইলার বিশেষজ্ঞরা বলেন, ডিস্ক ব্রেক নেই এমন বাইকে কীভাবে ব্রেক কষা উচিত, সেটা চালকের বাইক চালানোর পদ্ধতি এবং পরিস্থিতির উপর নির্ভর করে। সেই অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে হয়। তবেই চালক এবং সামনের জনের প্রাণ বাঁচবে।

আরও পড়ুন- ফোনের খালি বাক্স আবর্জনা ভেবে ফেলে দেবেন না,এতেই লুকিয়ে ‘গুপ্তধন’!সমস্যা মুক্তি

সামনের এবং পিছনের ব্রেক একসঙ্গে ব্যবহার করতে হবে: ডিস্ক ব্রেক নেই এমন বাইকে সামনের এবং পিছনের ব্রেক একসঙ্গে ধীরে ধীরে ব্যবহার করতে হবে। বাইকের গতি সঠিক পদ্ধতিতে কমানোর এটাই একমাত্র উপায়। পাশাপাশি এতে চাকা স্কিড করার সম্ভাবনাও অনেক কমে যায়।

সামনের ব্রেক ধীরে ধীরে লাগাতে হবে: টু হুইলার বিশেষজ্ঞরা বলছেন, আচমকা কেউ বাইকের সামনে চলে এল, তৎক্ষণাৎ থামতে হবে, এমন পরিস্থিতিতেও তাড়াহুড়ো করা চলবে না। সবার আগে মাথা ঠান্ডা রাখতে হবে। তারপর সামনের ব্রেক ধীরে ধীরে লাগাতে হবে এবং শেষে হালকা চাপতে হবে পিছনের ব্রেক। আচমকা জোরে ব্রেক কষলে বাইকের ব্যালান্স নষ্ট হয়ে যেতে পারে। চালকের পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকী চাকা স্কিড করতে পারে। এতে বাইক এবং চালক, দু’পক্ষেরই ক্ষতি হতে পারে।

রাস্তা কেমন, তার উপর অনেক কিছু নির্ভর করছে: রাস্তার পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করে। চালক যদি হাইওয়ে-তে বাইক চালান তাহলে আলাদা কথা। কিন্তু কাঁচা রাস্তা কিংবা ভেজা বা পিচ্ছিল রাস্তায় বাইক চালালে সামনের ব্রেক কম ব্যবহার করাই ভাল। এই ধরণের রাস্তায় পিছনের ব্রেকই সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয়।

আরও পড়ুন- ১ জানুয়ারি থেকে বদলে যাবে কলিং ব্যবস্থা, জিও-ভোডাফোন-এয়ারটেলকে TRAIর নির্দেশ

ব্রেকিং অনুশীলন: ব্রেক কষলে বাইক থামছে কি না, থামতে কতক্ষণ সময় নিচ্ছে, এই বিষয়গুলো মাথায় রাখা জরুরি। তাই নিরাপদ ও ফাঁকা রাস্তায় ব্রেক কষে দেখে নেওয়ার পরামর্শ দেন টু হুইলার বিশেষজ্ঞরা। যাতে বোঝা যায়, আসল সময় ব্রেক কষলে বাইক কীভাবে সাড়া দেবে। এই বিষয়গুলো মাথায় রাখলেই হবে। ডিস্ক ব্রেক না থাকলেও নিরাপদে বাইক চালাতে কোনও অসুবিধা হবে না।

Scroll to Top