04

বেনারস: প্রাচীন গঙ্গাতীরের এই শহর যেন খাবারের খনি। রাবড়ি থেকে পেঁড়া, কচুরি, লস্যি, পান, পানমশলা, কত কিছুরই দেখা মেলে এই শহরে! যে শহরের প্রতিটি অলিগলিতে মেলে খাদ্যের সুঘ্রাণ, সেখানকার স্টেশনে যে রকমারি খানা পাওয়া যাবে, তাতে আর আশ্চর্য কী! বেনারসের স্টেশনে এলে পাবেন লুচি-তরকারি, কচুরি, লস্যি, চা, চাট-সহ হরেক খাবার। প্রতীকী ছবি