10

গত বছর কলকাতা কনসার্টেও মাকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন গায়ক। অরিজিৎ বলেছিলেন, ‘আমি কলকাতায় এই প্রথম প্রোগাম করছি, মা নেই! এর আগে যখন প্রোগাম করেছিলাম মা ছিল। মায়ের অসুস্থতার সময় আমাকে না অনেকে সাহায্য করেছেন… থ্যাঙ্ক ইউ, ছোট থেকে বড়…অনেকে সাহায্য করেছেন। আমি সবার সঙ্গে দেখা করতে পারিনি। আমরা বাঁচাতে পারিনি মানুষটাকে…। যে যাঁর সময়মতো সবাই চলে যায়। ধন্যবাদ, সেই সময় যাঁরা কলকাতাতে আমার পাশে এসে দাঁড়িয়ে ছিলেন’।