সাফজয়ী দলকে ফ্রিজ উপহার দিলো ওয়ালটন | চ্যানেল আই অনলাইন

সাফজয়ী দলকে ফ্রিজ উপহার দিলো ওয়ালটন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় জাতীয় দলের ফুটবলারদের উপহার হিসেবে ফ্রিজ দিয়েছে ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে রোববার এক সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড় ও কোচিং স্টাফের সকল সদস্যসহ ৩২ জনকে ফ্রিজের ডামি তুলে দেয় প্রতিষ্ঠানটি।

এ সময় বাফুফে নির্বাহী কমিটির সদস্য এবং নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, কোচ পিটার বাটলার ও ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও খেলাধুলা বিষয়ক উপদেষ্টা এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) উপস্থিত ছিলেন।

ওয়ালটনকে ধন্যবাদ কিরণ বলেন, ‘মেয়েরা যখন বয়সভিত্তিক পর্যায়ে ভালো করতো তখনও ওয়ালটন আমাদের পাশে ছিল, মেয়েদের উৎসাহিত করতো, সংবর্ধনা দিতো। সেটা যত ছোটই হোক যত বড়ই হোক সবসময় ওয়ালটন আমাদের পাশে ছিল। এ জন্য ওয়ালটনকে ধন্যবাদ। আশা করি আগামী দিনগুলোতেও ওয়ালটন একইভাবে পাশে থাকবে।’

ওয়ালটনকে ধন্যবাদ দিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন, ‘ওয়ালটনের সঙ্গে ফেডারেশনের সম্পর্ক বহু পুরোনো। আমি যখন শুরু করেছি তখনও দেখেছি ওয়ালটন সবসময় মেয়েদের ফুটবলের পাশে ছিল। অবশ্যই আমি মনে করি এটা মেয়েদের অনুপ্রাণিত করে।’

GOVT

Chokroanimation

Scroll to Top