পার্থে রোহিতকে পাচ্ছে না ভারত, গিলও অনিশ্চিত

পার্থে রোহিতকে পাচ্ছে না ভারত, গিলও অনিশ্চিত

চোট কোথায়, তা জানানো হয়নি। তবে বিরাট কোহলির চোট আছে। চোট পেয়েছেন লোকেশ রাহুলও। আর সন্তানের জন্মের সময় পাশে থাকা রোহিত শর্মা এখনো অস্ট্রেলিয়ায় যাননি। সন্তানের জন্ম হয়ে গেলেও স্ত্রী ও নবজাতকের পাশে থাকার জন্য প্রথম টেস্টে থাকছেন না রোহিত।

পার্থ টেস্টে ভারত অধিনায়কের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট পোর্টাল ক্রিকইনফো। এ ছাড়া বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগে এর মধ্যেই আরেকটি বড় ধাক্কা খেয়েছে ভারত দল। চোটে পড়েছেন আরেক টপ অর্ডার ব্যাটসম্যান শুবমান গিলও।

আগামী শুক্রবার পার্থ টেস্ট দিয়ে শুরু হবে পাঁচ ম্যাচের ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। এর আগে পার্থে রুদ্ধদ্বার অনুশীলন করছে ভারত। সেখানেই ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন গিল। দলের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে খবরটি দিয়েছে ভারতের দৈনিক টাইমস অব ইন্ডিয়া। তবে সংবাদ সংস্থা রয়টার্সকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারতের টিম ম্যানেজমেন্ট।

Scroll to Top