‘আমরা জেতার জন্য খেলি’ | চ্যানেল আই অনলাইন

‘আমরা জেতার জন্য খেলি’ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচে নির্ধারিত সময়ের খেলা তখন শেষ, চলছে যোগ করা অতিরিক্ত ৭ মিনিটের খেলা। তখনও ম্যাচের স্কোর ১-১ এবং মনে হচ্ছিল ড্র হতে চলেছে। তার কিছুক্ষণ আগে মাঠে নেমেছেন ফরোয়ার্ড শাহরিয়ার ইমন ও মিডফিল্ডার পাপন সিং। শেষ সময়ে মালদ্বীপকে চেপে ধরা বাংলাদেশের শাহরিয়ার ইমনের পায়ে তখন বল।

মালদ্বীপের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বাঁ-পায়ে বল বাড়ান ডি-বক্সের মাঝে, পিয়াস নোভা শট নিতে না পারলে বল কিছুটা ডিফ্লেক্ট হয়ে ছোট ডি-বক্সের বাইরে থাকা পাপন সিংয়ের পায়ে যায়। তৃতীয় ম্যাচ খেলতে নামা পাপন সেখান থেকে শট নিলে গোলের উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। তার গোলে ২-১এ জয় পায় বাংলাদেশ, সিরিজে আসে সমতা।

দারুণ জয়ের পর টিম বাসে ওঠার সময় সংবাদ মাধ্যমের সাথে কথা হয় পাপন সিংয়ের। গোলের প্রতিক্রিয়ায় জানান, ‘অনেক ভালো লাগছে, কারণ প্রথম ম্যাচটা আমরা হেরেছিলাম। আমরা জেতার জন্য খেলি। ম্যাচের সবাই চেষ্টা করেছে জেতার জন্য এবং সবার চেষ্টার জন্যই ম্যাচ জিতেছি।’

শেষ মুহুর্তে নামার পর কখনও মনে হয়েছিল কি গোল করতে পারবেন? পাপন বললেন, ‘হ্যাঁ, মনে হচ্ছিল। যখন গোল হইছে দেখে দৌড় দিছি। গোল করার পর অনুভূতি প্রকাশ করতে পারছি না। অনেক দর্শক আমাদের সমর্থন করেছে, ভালো লেগেছে আমাদের।’

GOVT

অতিরিক্ত সময়ে পাপনের করা গোলে মালদ্বীপের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। অগ্রহায়ণের রাতে কিংস অ্যারেনায় দেশের ফুটবলপ্রেমীরা পেয়েছেন উৎসবের উপলক্ষ। ড্রয়ের দিকে ধাবিত হওয়া ম্যাচে শেষ হাসি বাংলাদেশের, ২-১ গোলের জয়ে। আগের ম্যাচ হারের শোধ নিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে প্রথম গোলটি করেন মুজিবুর রহমান জনি।

Chokroanimation

Scroll to Top