দক্ষিণ চীন সাগর নিয়ে সির কাছে ‘গভীর উদ্বেগ’ ইশিবার

দক্ষিণ চীন সাগর নিয়ে সির কাছে ‘গভীর উদ্বেগ’ ইশিবার

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে ইশিবা চীনের সামরিক বাহিনীর ক্রমবর্ধমান কর্মকাণ্ড নিয়ে সির কাছে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতা জাপান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় দক্ষিণ চীন সাগর, হংকং এবং জিনজিয়াংকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইশিবা।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। এ দাবির পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের ওপর সামরিক চাপ বাড়িয়েছে। যদিও তাইওয়ান সরকার এ ধরনের দাবি প্রত্যাখ্যান করে।

Scroll to Top