Last Updated:
সামনেই রাস পূর্ণিমা, আর সেজন্য বাজারে পাওয়া যাচ্ছে রঙবেরঙের রাসফুল। আর এই রাসফুল তৈরি করতে এখনও ব্যবহার করা হয় শোলা ও খবরের কাগজ।
রাসফুল
দক্ষিণ ২৪ পরগনা: সামনেই রাস পূর্ণিমা, আর সেজন্য বাজারে পাওয়া যাচ্ছে রঙবেরঙের রাসফুল। আর এই রাসফুল তৈরি করতে এখনও ব্যবহার করা হয় শোলা ও খবরের কাগজ। এই রাসফুল তৈরি করতে এখনও প্লাস্টিক অথবা কৃত্রিম উপদান খুব একটা ব্যবহার করা হয়না। এর প্রধান কারণ হল কৃত্রিম উপাদান অথবা প্লাস্টিক ব্যবহার করতে খরচ একটু বেশি হয়। সেখানে শোলা ও খবরের কাগজ ব্যবহারে খরচ অনেক কম। সেজন্য এখনও এই রাসফুল সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়। ফলে এটি জৈব ভঙ্গুর(বায়ো ডিগ্রেবেল)।
এই ফুল এখন বাজারে ১৫ থেকে ২০ টাকায় মিলছে। এ নিয়ে ক্রান্তি খামারু নামের এক বিক্রেতা জানিয়েছেন, শোলার রাসফুলের চাহিদা থাকে বাজারে। সেখানে শোলা ছাড়া অন্য উপাদানের রাসফুল প্রায় বিক্রি হয়না।ফলে সমস্ত ব্যবসায়ীরা এই শোলা ও কাগজের রাসফুল বিক্রি করেন। এই ফুলটিই আসল রাসফুল। এই কথার সঙ্গে একমত পঞ্চানন হালদার নামের এক ব্যবসায়ী। তিনি জানিয়েছেন, তিনি নিজে রাসফুল তৈরি করেন।
আরও পড়ুন: ঢোকা যাবে সোজা খাঁচায়, এই শীতে আলিপুর চিড়িয়াখানায় বিরাট চমক
সেক্ষেত্রে দেখেছেন শোলার রাসফুলের চাহিদা রয়েছে। ফলে এই ফুল বিক্রি হয়। প্লাস্টিকের রাসফুলের চাহিদা না থাকায় সেই সঙ্গে দাম কিছুটা বেশি থাকায় এই কৃত্রিম রাস ফুল পাওয়া যায়না বললেই চলে। ফলে এখনও বাজারে সবথেকে বেশি বিক্রি হয় শোলার রাসফুল।
নবাব মল্লিক
Kolkata,West Bengal
November 13, 2024, 5:14 PM IST



