সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জয়পুরহাটের কালাইয়ে বোনের বাড়িতে মাছ নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আলী আনসার নামে এক বৃদ্ধ মারা গেছেন।

মঙ্গলবার ১২ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে জয়পুরহাট-মোকামতলা সড়কের কালাই উপজেলার হাজীপাড়া মহল্লায় নির্মাণাধীন আইসিটি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আনসার (৫৫) কালাই উপজেলার বোড়াই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত আলী আনসার তার গ্রামের বাড়ির নিজস্ব পুকুরে মঙ্গলবার বিকেলে মাছ ধরে। সেই মাছ নিয়ে মাগরিবের নামাজের পর তার বড় বোনের বাড়ি ক্ষেতলাল উপজেলার শালগুন গ্রামে মোটরসাইকেলযোগে রওনা দেন। পথিমধ্যে কালাইয়ের হাজীপাড়া গ্রামে নির্মাণাধীন আইসিটি ভবনের সামনে একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

GOVT

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আলী আনসার নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই ট্রাকটি নিয়ে চালক দ্রত পালিয়ে গেছে।

Chokroanimation

Scroll to Top