10

ধনু রাশি: শ্রী গণেশ বলছেন, এই দিন খুব ভাল কাটবে। কাজে সফলতা মিলবে। পরিশ্রমের ফল পাবেন ধনু রাশির জাতক জাতিকারা। ব্যক্তিগত জীবনেও সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে। এই দিন নতুন জায়গায় যাওয়ার সুযোগ মিলতে পারে, যা ভবিষ্যতে খুব উপকারী প্রমাণিত হবে। স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। শরীর সুস্থ রাখতে হলে সঠিক ডায়েট মেনে চলতে হবে। প্রিয় কাজে সময় কাটালে মনে আনন্দ থাকবে, মন শান্তও হবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগও মিলবে। এতেও মন সুখ এবং আনন্দ মিলবে। শিক্ষার্থীদের এই দিন বড় সিদ্ধান্ত নিতে হবে। পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। ধনু রাশির জাতক জাতিকারা স্বপ্ন পূরণের ভাল সুযোগ পেতে পারেন। মাথায় রাখতে হবে, কাজের ক্ষেত্রে পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। শুভ রঙ: বাদামি, শুভ সংখ্যা: ২



