২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জিতল পাকিস্তান | চ্যানেল আই অনলাইন

২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জিতল পাকিস্তান | চ্যানেল আই অনলাইন

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটি হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে মোহাম্মদ রিজওয়ানের দল। তৃতীয় ম্যাচ রূপ নেয় ফাইনালে। রোববার সেই ম্যাচে ৮ উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। তাতে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে ২২ বছর পর সিরিজ জয়ের স্বাদ পেল তারা।

পার্থে সিরিজের শেষ ওয়ানডেতে রোববার টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাটে নেমে গত দুই ম্যাচের মতো এও ম্যাচেও ব্যাটিং ধস নামে তাদের। ৩১.৫ ওভারে ১৪০ রানেই সবগুলো উইকেট হারায় জশ ইংলিশের দল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এটিই অজিদের দলীয় সর্বনিম্ন সংগ্রহ। জবাবে ২৬.৫ ওভারে কেবল ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।

ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ২০ রানে জেক ফ্রেজার-ম্যাকগার্কের উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। এরপর নিয়মিত বিরতিতে একের পর উইকেট তুলে পাকিস্তানের নেন দুই পেসার শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ।

অজিদের হয়ে সর্বোচ্চ ৩০ রান আসে শন অ্যাবটের ব্যাট থেকে। এছাড়া ওপেনার ম্যাথিউ শর্ট ২২, অ্যারন হার্ডি ১২, অ্যাডাম জাম্পা ১৩ ও স্পেন্সার জনসন ১২ রানে অপরাজিত থাকে। বাকিদের কেউই দুই অঙ্কের ঘর পার হতে পারেননি।

GOVT

পাকিস্তানের হয়ে শাহীন-নাসিম সমান ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া হারিস রউফ দুটি ও মোহাম্মদ হাসনাইন নেন এক উইকেট।

অজিদের দেয়া ১৪১ রানের লক্ষ্যে নেমে বেশি বেগ পেতে হয়নি পাকিস্তানের। দ্বিতীয় ওয়ানডের মতোই দেখেশুনে শুরু করেন দুই ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক। উদ্বোধনী জুটিতে তারা ৮৪ রান তোলেন। দুজনেই ফেরেন পরপর, ল্যান্স মরিসের একই ওভারে। সাইম ৪২ এবং শফিক করেন ৩৭ রান।

পরে বাবর আজম-রিজওয়ানের ৫৮ রানের জুটিতে সফরকারীদের জয় নিশ্চিত করেন। বাবর ২৮ ও রিজওয়ান ৩০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজে সর্বশেষ ২০০২ সালে জিতেছিল পাকিস্তান। ফরম্যাটটিতে আরেকটি সিরিজ জিততে তাদের অপেক্ষা করতে হলো ২২ বছর।

Chokroanimation

Scroll to Top