Old Stamp paper exhibition: হারিয়ে ‌যেতে বসা ডাক টিকিট! এবার পুরনো ডাক টিকিটের প্রদর্শনী বহরমপুরে

Old Stamp paper exhibition: হারিয়ে ‌যেতে বসা ডাক টিকিট! এবার পুরনো ডাক টিকিটের প্রদর্শনী বহরমপুরে

Last Updated:

বর্তমানে ডিজিটাল যুগেটিকিট ও পোস্টাল খাম এর ব্যবহার বন্ধের মুখে। ইতিহাস ও বৈচিত্র্য এই ডাকটিকিটের ভূমিকা অতুলনীয় ।

X

Old Stamp paper exhibition: হারিয়ে ‌যেতে বসা ডাক টিকিট! এবার পুরনো ডাক টিকিটের প্রদর্শনী বহরমপুরে

ডাক টিকিটের প্রদর্শনী 

মুর্শিদাবাদ: বর্তমানে ডিজিটাল যুগেটিকিট ও পোস্টাল খাম এর ব্যবহার বন্ধের মুখে। ইতিহাস ও বৈচিত্র্য এই ডাকটিকিটের ভূমিকা অতুলনীয় । পুরোনো ডাক টিকিট থেকে কয়েন এমনকি নোটের প্রদর্শনীর আয়োজন করা হল বহরমপুরে। বহরমপুরে ডাক বিভাগের পক্ষ থেকে বহরমপুর টেক্সটাইল কলেজে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।মুলত, শখের নানা রকমফেরের কথা আমরা প্রায়ই শুনে থাকি। খুব জনপ্রিয় একটি শখ হল ফিলাটেলি – স্ট্যাম্প সংগ্রহ। সারা জীবন ধরে দেশ বিদেশের স্ট্যাম্প নিজের সংগ্রহে রাখাই বহু মানুষের পছন্দের বিষয়। এঁদের নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেছে ভারতীয় ডাক বিভাগের বহরমপুর শাখা।

আরও পড়ুন: পুলিশ দেখেই চম্পট চালকের, গাড়ির ডিকি খুলতেই আঁতকে উঠলেন, তারপর যা হল…

বহরমপুর টেক্সটাইল কলেজে আয়োজন করা হয়েছে প্রদর্শনীর। সাধারণত প্রতি চার বছর অন্তর আয়োজিত হয় রাজ্যভিত্তিক ফিলাটেলি একজিবিশন। শুধু বাংলা থেকেই নয়, সারা দেশের ফিলাটেলিস্টরা (স্ট্যাম্প সংগ্রহ করা যাঁদের নেশা) আসবেন তাঁদের ব্যক্তিগত সংগ্রহে থাকা নানা স্ট্যাম্প নিয়ে।

আরও পড়ুন: ব্যাহত ১৯০ বছরের ঐতিহ্য? চন্দননগরের এই প্রাচীন জগদ্ধাত্রী পুজোয় তীব্র বিতর্ক

তবে সবাই যে সবরকম স্ট্যাম্প সংগ্রহ করেন, তাই নয়। স্ট্যাম্প সংগ্রহের ক্ষেত্রে অনেকেই বেছে নেন নির্দিষ্ট কোনও ব্যক্তিত্ব, সময়, ঘটনা ইত্যাদি।গোটা ভারত বর্ষ তথা ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশের বহুমূল্য ডাকটিকিট এখানে তুলে ধরা হয়েছে দর্শকের জন্য।

কৌশিক অধিকারী

Scroll to Top