৬ লাখ টাকা জরিমানা, প্রায় ১৩ টন পলিথিন জব্দ

৬ লাখ টাকা জরিমানা, প্রায় ১৩ টন পলিথিন জব্দ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বন্ধে পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং কমিটি নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছে। বনানী কাঁচাবাজার, বনানী ডিসিসি মার্কেট, চেরি শপিং কমপ্লেক্স এবং স্বপ্ন সুপার শপে মনিটরিং টিমের সদস্যরা সচেতনতামূলক তদারকি কার্যক্রম চালায়।

আজ শনিবার পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং টিমের আহ্বায়ক ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রেজাউল করিম এবং উপসচিব রুবিনা ফেরদৌসী সহ কমিটির অন্যান্য সদস্যরা বাজার মনিটরিং কার্যক্রমে অংশগ্রহণ করেন।

তারা জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করে এবং পলিথিন ব্যাগের পরিবর্তে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানান। তারা জানান, পরবর্তী অভিযানে পলিথিন পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং টিমের আহ্বায়ক তপন কুমার বিশ্বাস জানান, ৩ নভেম্বর থেকে পলিথিন উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। গত এক সপ্তাহে ৬৭টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১৪২টি দোকান-প্রতিষ্ঠানকে ৬,১৩,৭০০ টাকা জরিমানা আদায় এবং ১২.৬৯৬ টন পলিথিন জব্দ করা হয়েছে। একটি অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানা সিলগালা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

GOVT

তপন কুমার বিশ্বাস আরও বলেন, বিভিন্ন কাঁচাবাজার ও সুপার শপে সচেতনতার ফলে পলিথিন ব্যবহারের পরিমাণ ক্রমশ কমছে।

Chokroanimation

Scroll to Top