এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৫৩ রানের লক্ষ্যে নেমে বেশ চাপে পড়েছে আফগানিস্তান। প্রতি ওভারে দলটির দরকার প্রায় সাড়ে সাত করে, চলছে মাত্র চার করে। আফগানদের হাতে আছে পাঁচ উইকেট।
এ প্রতিবেদন লেখাপর্যন্ত ৩৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান করেছে আফগানিস্তান। ব্যাটে আছেন মোহাম্মদ নবী (১৩) ও গুলবাদিন নাইব (১৪)। ৯০ বলে ১০৬ রান দরকার সিরিজ জেতার জন্য।
৩০তম ওভারের দ্বিতীয় বলে ওমরজাইকে বোল্ড করেন নাসুম। একই ওভারের পঞ্চম বলে গুলবাদিন নাইবের ভুলে সেট ব্যাটার রহমত শাহ’র উইকেট হারায় আফগানিস্তান। নাসুমের ডেলিভারিতে এক্সট্রা কভারে ঠেলে দিয়ে রান নিতে আমন্ত্রণ জানান রহমতকে। রহমত সাড়া দিলে ফিরে যান নাইব। রিশাদ বল কুড়ে নিয়ে নিয়ে অনিককে দেন। বল দ্রুতই বোলিং প্রান্তে পাঠান অনিক। নাসুম স্টাম্প ভেঙে দেন।
৭৬ বলে ৫২ রান করে ফিরে যান রহমত। ৩০ ওভার শেষে ১১৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান। ক্রিজে আছেন নাইব ও মোহাম্মদ নবী।

২৯তম ওভারের শেষ বলে বাংলাদেশকে তৃতীয় শিকার এনে দিয়েছেন মোস্তাফিজ। উড়িয়ে মারতে গিয়ে শহিদী ফাইন লেগে বাউন্ডারি লাইনে ধরা পড়েন শরিফুলের হাতে। ৪০ বলে ১৭ রান করেন।

শুরু থেকেই দারুণ খেলছেন রহমত শাহ। ৭৪ বলে পূর্ণ করে নিয়েছেন ওয়ানডেতে ক্যারিয়ারের ৩০তম ফিফটি। ছিল পাঁচটি চারের মার।




