রমজানে টিসিবি ৫টি জরুরি পণ্য বিক্রি করবে | চ্যানেল আই অনলাইন

রমজানে টিসিবি ৫টি জরুরি পণ্য বিক্রি করবে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেছেন, রমজানে টিসিবি ৫টি পণ্য তেল, চিনি, ছোলা, খেজুর এবং ডাল বিক্রি করবে। আর সিটি কর্পোরেশনের বাইরে খেজুর বাদে ৪ টি পণ্য বিক্রি হবে।

শনিবার ৯ নভেম্বর তেজগাঁয়ের টিসিবির আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।

তিনি বলেন, এক কোটি কার্ডের বাইরেও ট্রাকে করে ঢাকা ও ঢাকার বাইরে মোট ৭০টি পয়েন্টে ২৪ হাজারের বেশি মানুষ ট্টাক থেকে টিসিবির পণ্য কিনতে পারছে। প্রতি ট্রাকে ৩৫০ জনকে দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, টিসিবির ১ কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে একই পরিবার একাধিক ব্যক্তি পণ্য পাচ্ছে। হাতে লেখা কার্ডগুলোকে স্মার্ট ফ্যামিলি কার্ডে রূপান্তর করতে গিয়ে দেখা গেছে ৪৩ লাখ কার্ডে অনিয়ম রয়েছে।

GOVT

টিসিবির মুখপাত্র বলেন, নানা জটিলতায় হাতে লেখা ফ্যামিলি কার্ড স্মার্ট কার্ডে রূপান্তর করা সম্ভব হয়নি, তাই এখনও আগের হাতের লেখা কার্ডেই টিসিবির পণ্য বিতরণ করতে হচ্ছে। টিসিবি এ পর্যন্ত ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরি করেছে।

Chokroanimation

Scroll to Top