সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, বাংলাদেশে সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে যা যা করা দরকার, সবই করা হবে। পার্বত্য জেলাগুলোতে শান্তি শৃঙ্খলার একটু ঘাটতি আছে উল্লেখ করে সেনাপ্রধান বলেছেন, পাহাড়ে শান্তি বজায় রাখতেও সব ধরণের চেষ্টাই থাকবে।