Last Updated:
জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

কলকাতা:ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
খুব কাছের কোনও ব্যক্তি অপদস্থ করে তুলতে পারে যে কোনও মুহূর্তে- চোখকান খোলা রাখলে তাকে চেনা যাবে।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
সব কিছু সব সময়ে নিজের হাতে থাকে না, কিছুটা ভাগ্যের উপরেও ছেড়ে দিতে হয়, নিজের কাজ করে যেতে হবে।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
শরীর ভাল থাকলে তবেই জীবন উপভোগ করা সম্ভব হবে, তাই স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া দরকার এখন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
মন খারাপের নানা কারণ তৈরি হবে, তবে মন ভাল করার কারণও থাকবে কিছু, চোখ রাখতে হবে শুধু সেই দিকেই।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা এখন না করাই ভাল হবে, সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায় মনে রাখতে হবে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
খুঁতখুঁতে স্বভাব অন্যদের কেবল বিরক্ত করে তুলবে, নিজেরও মেজাজ মাটি করবে, তাই নিজেকে শোধরানো দরকার।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় থাকবে, সন্ধ্যা বিশেষ কোনও চমকে পরিপূর্ণ হয়ে উঠতে পারে।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
আচমকা কোনও সিদ্ধান্ত নেওয়া এখন উচিত হবে না, কর্মক্ষেত্রে যেমন, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও আরও বেশি করে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
সুসময় করায়ত্ত হয়েছে, বেশ কিছু বিবাদ মিটেছে, পরিবারেও শান্তি এসেছে, অতএব এখন তা উপভোগ করার সময়।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
একগুঁয়েমি এক সময়ে নিজেকেই বিপদে ফেলে, এটা মনে রেখে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া উচিত হবে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
মন থেকে বিদ্বেষ দূর করাই এখন প্রধান কাজ হোক, না হলে তা নিজেরই উন্নতির পথে প্রতিবন্ধকতা তৈরি করে যাবে।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
কিছু খরচ এখন এড়ানো যাবে না, পর পর চলতেই থাকবে, তবে সুপরিকল্পিত ভাবে অপ্রয়োজনীয় খরচ ছেঁটে বাজেট ঠিক রাখতে হবে।
Kolkata,West Bengal
November 08, 2024, 7:57 AM IST



