Last Updated:
Chhath Puja 2024: পরিবেশ দূষণ ও শব্দ দূষণ রোধের চেষ্টা উদ্যােগ প্রশাসন৷ এই মর্মে নোটিশ দিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি৷ তবে এই দুদিনে কী পরিবেশ দূষণ রোধ করা যায় তা ঘিরেও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

কলকাতা: আজ রাত আটটা থেকে শুক্রবার বেলা বারোটা পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর। দক্ষিণ কলকাতার এই সরোবর ছট উপলক্ষে বন্ধ রাখবে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA) দিয়ে কর্তৃপক্ষ। একইভাবে বন্ধ থাকবে উত্তর কলকাতার সুভাষ সরোবর প্রাঙ্গন। আদালতের নির্দেশে ইতিমধ্যেই এই দুই সরোবারে ছট পুজো বন্ধ হয়েছে। সেই কারণেই এই নোটিশ বলে সূত্রের খবর।
কলকাতার দুই ফুসফুস। উত্তর কলকাতার সুভাষ সরবর ও দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরবর। ছট পুজোর আগে ৬ তারিখ থেকে, আজ থেকে রাত ৮ টা তে বন্ধ করা হবে দুই সরবরে গেট৷ খোলা হবে ৮ তারিখ বেলা ১২ টা৷
পরিবেশ দূষণ ও শব্দ দূষণ রোধের চেষ্টা উদ্যােগ প্রশাসন৷ এই মর্মে নোটিশ দিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি৷ তবে এই দুদিনে কী পরিবেশ দূষণ রোধ করা যায় তা ঘিরেও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।
Biswajit Saha
Kolkata,West Bengal
November 06, 2024, 12:28 PM IST



