Crime News: শিশুকন্যাকে একাধিকবার শারীরিক নির্যাতনের অভিযোগ! চকোলেটের লোভ দেখিয়ে যা করল দাদু… শিউরে উঠবেন

Crime News: শিশুকন্যাকে একাধিকবার শারীরিক নির্যাতনের অভিযোগ! চকোলেটের লোভ দেখিয়ে যা করল দাদু… শিউরে উঠবেন

Last Updated:

Crime News: চকোলেট দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে এক শিশুকন্যাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়েছে ডোমকলে।

প্রতীকী ছবিCrime News: শিশুকন্যাকে একাধিকবার শারীরিক নির্যাতনের অভিযোগ! চকোলেটের লোভ দেখিয়ে যা করল দাদু… শিউরে উঠবেন
প্রতীকী ছবি

মুর্শিদাবাদ: চকোলেট দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে এক শিশুকন্যাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়েছে ডোমকলে। জানা যায় চকোলেট দেওয়ার নামে করে ওই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে যায় বছর ৪৫-এর ওই ব্যক্তি। যে কিনা ওই শিশুর সম্পর্কে দাদু। ওই শিশু বাড়িতে এসে তার মাকে সমস্ত বিষয় জানাতেই ডোমকল থানায় অভিয়োগ জানায় নির্যাতিতা শিশুর মা।

অভিযোগ এর আগেও বেশ কয়েকবার ওই ব্যক্তি শিশুটিকে চকোলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতনের চেষ্টা করে। ডোমকল থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন- ভয় ধরাচ্ছে লা-নিনা…! হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! কালীপুজোর পরই কি জাঁকিয়ে পড়ছে শীত? বিরাট সতর্কবাণী IMD-র

নির্যাতিতা শিশুর মা বলেন, সম্পর্কে ওই ব্যক্তি আমার কাকা শ্বশুর আর আমার মেয়ের দাদু হচ্ছে। এর আগেই দু-তিনবার আমার মেয়েকে চকলেটের দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতনের চেষ্টা করেছে।

আরও পড়ুন- রাত পোহালেই ঘুরবে ভাগ্য…! ভাইফোঁটার দিন করুন এই ছোট্ট কাজ! যমরাজ তুষ্ট হলেই বাধা-বিপত্তি শেষ! ভাইয়ের আয়ু বাড়বে

কিন্তু আমি লজ্জায় কাউকে কিছু বলতে পারিনি। তবে একই ঘটনা ঘটতে থাকায় আমি আর চুপ থাকতে পারিনি। সরাসরি থানায় অভিযোগ জানিয়েছি। আমি চাই ওই ব্যক্তির উপযুক্ত শাস্তি হোক। নির্যাতিতা শিশুর আত্মীয় বলেন, একটা ফুটফুটে শিশুর সঙ্গে এমন জঘন্যতম ঘটনা মেনে আমরা মেনে নেব না। আমরা চাই ওই ব্যক্তির কঠোর শাস্তি হোক। যাতে এমন অন্যায় আর কেউ করতে না পারে।

Pranab Rakibul

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Crime News: শিশুকন্যাকে একাধিকবার শারীরিক নির্যাতনের অভিযোগ! চকোলেটের লোভ দেখিয়ে যা করল দাদু… শিউরে উঠবেন

Scroll to Top