সাময়িক গ্যাস থাকবে না যেসব এলাকায়

সাময়িক গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৩০ অক্টোবর) তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়৷

তিতাস কর্তৃপক্ষ জানায়, দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কামরাঙ্গীরচর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

এছাড়া, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্ব পাশে উত্তরা ৮ নম্বর সেক্টরসহ উত্তর পাশে টঙ্গী নদীর পাড় পর্যন্ত ও এর আশপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

GOVT

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Chokroanimation

Scroll to Top