মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬ জন ৭ দিনের রিমান্ডে

মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬ জন ৭ দিনের রিমান্ডে

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ছয়জনকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ড আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, মোহাম্মদপুরে ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় আসামিরা জড়িত। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার পর মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ী আবু বকরের বাসায় ডাকাতি হয়।

Scroll to Top