বিশ্রামের সময় রেললাইনে ঘুমিয়ে পড়েন শ্রমিক, ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত

বিশ্রামের সময় রেললাইনে ঘুমিয়ে পড়েন শ্রমিক, ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত

খবর পেয়ে বেলা দেড়টায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে নিহত শ্রমিক রাহাত আলীর লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ফাঁড়িতে নিয়ে আসেন। এর মধ্যে রাহাতের পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর জেনেছেন। তাঁরা আসার পরই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।

রাহাত আলীর সহকর্মী শ্রমিকদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ওই শ্রমিক রেললাইনে ঘুমিয়ে পড়েছিলেন। আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Scroll to Top