এই খবরটি পডকাস্টে শুনুনঃ
উপাসকদের নজর কাড়ছে পাকিস্তানের করাচিতে অবস্থিত নৌকার মতো আকৃতির ‘কিশতি ওয়ালি মসজিদ’। মসজিদটি মূলত ব্রিটিশ আমলে মুসলিম শ্রমিকদের দ্বারা নির্মিত। রাস্তা ও উন্নয়ন কাজের কারণে একাধিকবার ভেঙে ফেলার পর ভবিষ্যৎ ধ্বংস এড়াতে, স্থানীয়রা মসজিদটিকে নৌকা আকৃতির ল্যান্ডমার্কে পরিণত করার সিদ্ধান্ত নেন।
আরব নিউজ জানিয়েছে, মসজিদটি করাচির ধোবি ঘাট এলাকায় অবস্থিত। এটি ঐতিহাসিক ‘কচ্চি জামে মসজিদ’, বা ‘কিশতি ওয়ালি মসজিদ’ নামে পরিচিত যা এখন মুসলিমদের প্রার্থনা ও প্রিয় দর্শনীয় স্থান হয়ে উঠেছে। দূর থেকে পাকিস্তানের দক্ষিণ বন্দর শহর করাচির ব্যস্ত রাস্তার মাঝখানে অবস্থিত কাঠামোটি নোঙর করা একটি বিশাল নৌকার মতো দেখায়। তবে কাছে গেলে ২টি বড় মিনার এবং ১টি সবুজ রঙের গম্বুজ দৃষ্টিগোচর হয়, তখন স্পষ্ট হয়ে যায় যে এটি একটি মসজিদ।

মসজিদটি প্রায় ১৩০ বছর আগের, যখন ব্রিটিশ বাহিনী লিয়ারি নদীর তীরে শক্তিশালী করার জন্য মুসলিম শ্রমিকদের একত্রিত করেছিল। ২০০৪ বা ২০০৫ সালে মসজিদটি সংস্কার করা হয়। স্থানীয় স্থপতি আব্দুল কাদির এই মসজিদের নকশা করেছেন। তিনি কুচি সম্প্রদায়ের একজন। মসজিদটি তৈরি করতে সাত বছরের বেশি সময় লেগে যায়। বর্তমানে এই মসজিদটি ৩তলা বিশিষ্ট।