কলকাতায় তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু, বাংলাদেশও এবারের অংশীদার দেশ

কলকাতায় তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু, বাংলাদেশও এবারের অংশীদার দেশ

কলকাতায় গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী পর্যটন বা টিটিএফ মেলা শুরু হয়েছে। মেলা অনুষ্ঠিত হচ্ছে কলকাতার সায়েন্স সিটি সংলগ্ন বিশ্ব বাংলা প্রাঙ্গণে। আরও কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশও এবারের মেলার অংশীদার বা পার্টনার কান্ট্রি।

গতকাল দুপুরে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দেশ-বিদেশের অতিথিরা একযোগে মেলাটির উদ্বোধন করেন। মেলায় ১০টি দেশ ও ভারতের ২৬টি রাজ্যের মোট ৪৫০টি পর্যটন সংস্থা অংশ নিয়েছে।

Scroll to Top