জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের সহযোগিতা চান প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের সহযোগিতা চান প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে আরও কয়েকবছর জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর সমৃদ্ধির দিকে বাংলাদেশের যাত্রাকে মসৃণ করতে এ সহযোগিতা চান প্রধানমন্ত্রী।

তিনি আজ বৃহস্পতিবার (৩০ মে) বাংলাদেশে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাহদেবির্তা প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন-আইএমও’র মহাসচিব আর্সেনিও অ্যান্তোনিও ডমিনগুয়েজ।

এসময় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের মাধ্যমে ছোট দ্বীপ ও আফ্রিকান স্বল্পোন্নত দেশগুলোর জন্য বঙ্গবন্ধুর নামে সামুদ্রিক খাতে বৃত্তি চালু করতে চায়।

Scroll to Top