ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ | চ্যানেল আই অনলাইন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ | চ্যানেল আই অনলাইন

টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ | চ্যানেল আই অনলাইন

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জামতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: ধনবাড়ীর বলিভদ্র গ্রামের মৃত দেলোয়ারের ছেলে অটোচালক বাবলু (৩০) ও পানকাতা গ্রামের তৈয়ব আলীর মেয়ে স্বপ্না বেগম (৩০)। এতে আহত হয়েছে স্বপ্নার ভাই স্বপন ও অজ্ঞাত ট্রাকের হেলপার।

পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ধনবড়ীগামী অটোরিকশাটি সন্ধ্যার দিকে উপজেলার জামতৈল এলাকায় পৌঁছালে বিপরীত থেকে ছেড়ে আসা মাটি পরিবহনের খালি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বপ্না নিহত হয়। আহত হয় আরও দুজন। পরে আহতদের উদ্ধার করে আনার পথে অটো চালক বাবলু মারা যায়।

পুলিশ আরও জানায়, ট্রাক আটক করা হয়েছে। চালকের সহকারি পালিয়ে গেছে। কোন অভিযোগ না থাকায় ও পরিবারের দাবির প্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Scroll to Top