ঈদের ছুটিতে ফাঁকা বাসার নিরাপত্তার বিষয়ে পুলিশপ্রধান জনসাধারণের উদ্দেশে বলেন, ‘ঈদের ছুটিতে অনেকেই বাড়ি যাবেন। এ সময় বাড়িতে কেউ যাতে অপরাধ সংঘটিত করতে না পারে, সে জন্য আপনারা ফ্ল্যাট বাসার নিরাপত্তার জন্য পাহারাদার নিয়োজিত রাখবেন। সিসিটিভি ক্যামেরা ঠিক আছে কি না এবং যেদিকে মুখ করে থাকার কথা, সেদিকে আছে কি না, তা আপনারা চেক করে নেবেন।’
জাল টাকার বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন আইজিপি। তিনি বলেন, ঈদের সময়ে দ্রুত কেনাকাটা হয়। সে সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র জাল টাকা ছড়িয়ে দেয়। ফলে জাল টাকার কারণে অনেকে প্রতারিত হন।


