তিনি জানান, মসজিদ নির্মাণের আগে গ্রামীণ এ সড়কটি কাঁচা ছিল। মসজিদের কাজ শেষ হওয়ার পর সড়কটিও পাকা করা হয়েছে।
এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে দূরদূরান্ত থেকে লোকজন আসছেন। কিছুদিন আগেও পরপর দুইবার ঢাকা থেকে ড্রোন ক্যামেরা নিয়ে বেশ কয়েকজন মসজিদ দেখতে আসেন। ড্রোন ক্যামেরা দিয়ে তাঁরা অনেক উঁচু থেকে ছবি তোলেন, ভিডিও করেন। স্থানীয় বাসিন্দা মো. শহীদুল্লাহ এসব কথা জানিয়ে বললেন, অনেক দর্শনার্থী আসেন, যাঁরা মসজিদের সৌন্দর্য দেখার পাশাপাশি নামাজ আদায় করেন এখানে।
কীভাবে যেতে হয়
ফেনী শহরের কলেজ রোড বা ফেনী সদর জেনারেল হাসপাতালের মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ফেনী-ছাগলনাইয়া সড়ক হয়ে বাংলাবাজার। বাংলাবাজারের অদূরেই এই দৃষ্টিনন্দন মসজিদ।