প্রকাশ পেলো এরশাদ রোহান পরিচালিত মিউজিক ভিডিও করলিরে তুই পর

প্রকাশ পেলো এরশাদ রোহান পরিচালিত মিউজিক ভিডিও করলিরে তুই পর

প্রকাশিত হলো এরশাদ রোহান পরিচালিত মিউজিক ভিডিও করলিরে তুই পর। মঙ্গলবার এমকে মিউজিক স্টুডিও ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেলো।

গানটি গেয়েছেন কন্ঠশিল্পী নয়ন খাঁন ও লিখেছেন জনপ্রিয় গীতিকার আবুল হোসেন। সুর করেছেন কণ্ঠশিল্পী নিজেই।

গানটির সঙ্গীত পরিচালনায় ছিলেন সময়ের ব্যস্ততম ও জনপ্রিয় সংগীত পরিচালক শামীম আশিক।
মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নয়ন,রিমি ও বাপ্পী এবং ভিডিওটি এডিট,কালার করেছেন এরশাদ রোহান।

জানতে চাইলে এরশাদ রোহান বলেন, মিউজিক ভিডিওটি সব মিলিয়ে দারুন হয়েছে, এছাড়া নয়ন খাঁন এর গায়কী ছিল অসাধারণ,আশা করছি গানটি সবার ভালোবাসা কুড়াবে।

Scroll to Top