পবিত্র রমজানে যানজট নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, আজ প্রথম রোজা। মহানগরীতে ২ কোটি ২৫ লাখ মানুষ বসবাস করেন। তাঁদের বেশির ভাগই কর্মস্থল থেকে বাসায় ফিরে প্রিয়জনের সঙ্গে ইফতার করবেন। ডিএমপির পক্ষ থেকে এ জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিকে আগে যে সদস্য ছিল, তার সঙ্গে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।
কমিশনারের সঙ্গে ইফতারে অংশ নেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।



