সংবাদ সম্মেলনে সাংবাদিক বোনের প্রশ্ন, যে উত্তর দিয়েছেন জাকের – Allrounder BD

সংবাদ সম্মেলনে সাংবাদিক বোনের প্রশ্ন, যে উত্তর দিয়েছেন জাকের – Allrounder BD

সংবাদ সম্মেলনে সাংবাদিক বোনের প্রশ্ন, যে উত্তর দিয়েছেন জাকের – Allrounder BD

শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলার পরে বাংলাদেশকে জেতাতে না পারলেও সমর্থকদের মনে জায়গা করে নিয়েছেন জাকের আলী অনিক। সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা ডানহাতি এ ব্যাটারকে প্রশ্ন করেছেন নিজের সাংবাদিক বোন। জাকেরও দেখিয়েছেন পেশাদারিত্ব।

জাকেরের বোনের নাম শাকিলা ববি, জাতীয় একটি দৈনিকে স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। সংবাদ সম্মেলনে নিজের ভাইকে প্রশ্ন করে তিনি বলেন, ‘আপনি তো এই সিলেটের ছেলে। ঘরের মাঠে পারফর্ম করলেন, মানুষ আপনার পক্ষে ছিল। কতটা উপভোগ করেছেন?’

বোনের প্রশ্নের জবাবে জাকের আলীও দেখালেন পেশাদারিত্ব। জবাবে বলেন, “হ্যাঁ এই জিনিসটা (বিপিএল) আসলে কাজে দিয়েছে। বিপিএল শেষ হওয়ার ২ দিনের মধ্যে এখানে। বিপিএলের এটমস্ফিয়ার থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে আসা। অবশ্যই কাজে দিয়েছে। যেহেতু এটা আমার হোম গ্রাউন্ড, মাঠ সম্পর্কে ধারণা ছিল। আমি সবসময়ই সিলেটের মাঠে খেলতে পছন্দ করি”

সিলেটের ঘরের ছেলে জাকের। এখানেই তার বেড়ে ওঠা। প্রথম শ্রেণির ক্রিকেটের অভিষেকও সিলেটে। জাতীয় দলের হয়ে ২০ ওভারের ফরম্যাটে সুযোগ পেয়ে খেললেন মনে রাখার মতো এক ম্যাচ। তারপরও সন্তুষ্ট নন জাকের।

জাকের বলেন, “আমার প্রথম শ্রেণির ক্রিকেটের অভিষেকও এখানে। উইকেট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। সব কিছু ঠিক ছিল। যদি ম্যাচটা জিততে পারতাম তাহলে ভালো হতো”

 

Scroll to Top