বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫ বছরে লাগবে ৩০ বিলিয়ন ডলার, চীনকে পাশে চান প্রতিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫ বছরে লাগবে ৩০ বিলিয়ন ডলার, চীনকে পাশে চান প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে। এতে বলা হয়, প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতা উত্তরোত্তর বাড়ছে। সহযোগিতার ক্ষেত্র বাড়াতে একসঙ্গে বসা জরুরি ছিল। আগামী পাঁচ বছরে বাংলাদেশ আরও সমৃদ্ধ, শক্তিশালী ও উন্নত হবে।

এ সময় চীনের অর্থায়নে নেওয়া প্রকল্প, লিথিয়াম ব্যাটারি ফ্যাক্টরি স্থাপন, সেমি কন্ডাক্টর ফ্যাক্টরি স্থাপন, ইলেকট্রিক ভেহিক্যাল, ব্যাটারি স্টোরেজ সিস্টেম, স্মার্ট মিটার, সোলার বিদ্যুৎ প্রকল্প, বায়ু বিদ্যুৎ প্রকল্প, বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস উত্তোলন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।

Scroll to Top