যে কোন পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীকে সক্ষম করে তুলতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী সেনানিবাসে ৩য় বীর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় অভ্যন্তরীণ ও বাইরের হুমকি মোকাবেলায় সেনাবাহিনীর সদস্যদের ঐক্যবদ্ধ ও সদা প্রস্তুত থাকতে হবে।





