
ছবি-প্রতিকী
গ্রাহক পর্যায়ে বিদুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. নবীরুল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। বাড়তি বিদ্যুতের মূল্য ফেব্রুয়ারি মাস থেকেই গ্রাহককে পরিশোধ করতে হবে।
প্রজ্ঞাপনে জানানো হয়, শূন্য থেকে ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী গ্রাহকদের এখন ইউনিটপ্রতি পরিশোধ করতে হবে ৪ টাকা ৬৩ পয়সা। এতদিন এর মূল্য ছিল ইউনিটপ্রতি ৪ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ এখন ২৮ পয়সা ইউনিটপ্রতি মূল্য বেড়েছে এসব গ্রাহকদের জন্য। আর শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী গ্রাহকদের জন্য বেড়েছে ইউনিটপ্রতি ৪১ পয়সা। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ইউনিট প্রতি ৫টা ২৬ পয়সা।
৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী গ্রাহকদের এখন ইউনিটপ্রতি বাড়তি গুণতে হবে ৫৭ পয়সা। ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম বেড়েছে ৬৪ পয়সা, ৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী গ্রাহকদের এখন ইউনিটপ্রতি বাড়তি গুণতে হবে ৬৮ পয়সা, ৪০১ থেকে ৬০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী গ্রাহকদের এখন ইউনিটপ্রতি বাড়তি গুণতে হবে এক টাকা ১৬ পয়সা আর ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারী গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়েছে এক টাকা ৩৫ পয়সা।
চলবে…..



