ব্যাটিং ব্যর্থতায় ১৩৫ রানে শেষ চট্টগ্রামের ইনিংস – Allrounder BD

ব্যাটিং ব্যর্থতায় ১৩৫ রানে শেষ চট্টগ্রামের ইনিংস – Allrounder BD

ব্যাটিং ব্যর্থতায় ১৩৫ রানে শেষ চট্টগ্রামের ইনিংস – Allrounder BD

বিপিএলের এলিমিনেটর ম্যাচ, হারলেই বাদ জিতলে খেলবে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার। এমন সমীকরণ মাথায় রেখেই সোমবার একে অপরের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এমন ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি শুভাগত হোমের দল। জশ ব্রাউনের ২২ বলে ৩৪ রানের কল্যাণে ১৩৫ রান করেছে চট্টগ্রাম। বরিশালের জয়ের জন্য প্রয়োজন ১৩৬ রান।

টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তাদের লক্ষ্যটা পরিস্কার, যতটা কম রানে সম্ভব চট্টগ্রামকে আটকে দেওয়া। সেই লক্ষ্যে বরিশালকে শুরুতেই উইকেট এনে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। চট্টগ্রামের ওপেনার তানজিদ হাসান তামিমকে ফেরান তিনি।

তবে বন্দর নগরীর দলটির আরেক ওপেনার জশ ব্রাউন খেলছিলেন দারুণ। ২ বাউন্ডারি আর ৩ ছক্কা মেরে দিচ্ছিলেন বড় ইনিংস খেলার ইঙ্গিত। কিন্তু অতিআক্রমণাত্মক হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তিনি। ওবেদ ম্যাকয়ের বলে ডেভিড মিলারকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ২২ বলে ১৫৪.৫৪ স্ট্রাইকরেটে ৩৪ রান।

টম ব্রুস-সৈকত আলী-রোমারিও শেফার্ডরা চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি বড় ইনিংস খেলতে। অধিনায়ক শুভাগত খেলেছেন ১৬ বলে ৪ বাউন্ডারিতে ২৪ রানের ইনিংস। শেষের দিকে আর কোনো ব্যাটার তেমন কিছু করতে না পারলে ১৩৫ রানে থামে চট্টগ্রামের ইনিংস।

বরিশালের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন কাইল মেয়ার্স, ওবেদ ম্যাকয় ও মোহাম্মদ সাইফউদ্দিন। একটি করে উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম ও জেমস ফুলার।

Scroll to Top