তানিয়ার স্বামী মো. মোস্তাকিম সাংবাদিকদের বলেন, তানিয়া কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করে আসছিলেন। মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে তাঁর স্ত্রী বাড়ি থেকে বের হয়েছিলেন।
১৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ট্রেনটি কাছে আসামাত্র কোলের শিশুকে নিয়ে তানিয়া হঠাৎ রেললাইনে শুয়ে পড়েন। ঘটনার সময় আশপাশে কিছু মানুষ থাকলেও কেউ বুঝতে পারছিলেন না।



