দেশে ডলারের সংকট কেটে গেলেও দাম বেশি: সালমান এফ রহমান | চ্যানেল আই অনলাইন

দেশে ডলারের সংকট কেটে গেলেও দাম বেশি: সালমান এফ রহমান | চ্যানেল আই অনলাইন
দেশে ডলারের সংকট কেটে গেলেও দাম বেশি: সালমান এফ রহমান | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশে এখন আর ডলারের কোন সংকট নেই, তবে দাম বেশি।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় রাজশাহীর বায়া এলাকায় দু-দিনব্যাপী আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ এর ৩৪তম তাবলীগী ইজতেমা ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, রমজানের প্রথম কয়েকদিন দাম একটু বেশি থাকলেও তা ঠিক হয়। এবার দাম বাড়ানোর সুযোগ নাই। অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। রমজানের সময় কোন সমস্যা হবে না। রমজানের আগে এই প্রশ্নগুলো উঠে রমজান শেষ হয়ে গেলে সেই সময় কেউ কিছু করে না।

তিনি আরও বলেন, আগামীতে দেশে যে সকল হজুররা আছে তাদের নিয়ে বাংলাদেশকে সংশোধন করতে পারব।রাজশাহীর তাবলীগ ইজতেমাকে আগামীতে আরো বৃহৎভাবে করার বিষয়ে পরিকল্পনা করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

Reneta April 2023

আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ -এর আমীর প্রফেসর মো: আসাদুল্লাহ আল গালিব-এর সভাপতিত্ত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top