সম্পত্তির জন্য ছোট ভাইকে হত্যা করলো বড় ভাই

সম্পত্তির জন্য ছোট ভাইকে হত্যা করলো বড় ভাই
সম্পত্তির জন্য ছোট ভাইকে হত্যা করলো বড় ভাই
Fresh Add Mobile

সম্পত্তির জন্য টাঙ্গাইলের কালিহাতীতে আপন ছোট ভাইকে হত্যা করেছে বড় ভাই। গত ১২ ফেব্রুয়ারি কালিহাতীর থানার পারখী বিল থেকে ছোট ভাই মুকুলের লাশ উদ্ধার করে পুলিশ। তারপর থেকে ছায়া তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই।

আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল পিবিআই পুলিশের কার্যালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ সুপার।

Bkash

টাঙ্গাইল জেলা পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন বলেন, গত ২৭ শে ফেব্রুয়ারি হত্যাকারী সোহেল ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার হতে একটি কোদাল ও কোদালের আছারি ক্রয় করেন। এরপর হত্যা হওয়া মুকুলকে মোবাইলে জরুরি প্রয়োজন আছে বলে ডেকে আনেন পারখীতে। পরে মুকুলকে কৌশলে বিলে নিয়ে গিয়ে সোহেলের গলায় থাকা মাফলার দিয়ে মুকুলকে হত্যা নিশ্চিত করে কোদাল দিয়ে গর্ত করে সেখানে পুঁতে রেখে চলে যায়। এরপর থেকে সোহেলের মোবাইল ফোন বন্ধ করে গা ডাকা দেন।

পরবর্তীতে টাঙ্গাইল পিবিআই পুলিশ তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল রাতে গাজীপুর ও ঢাকা থেকে কালিহাতী উপজেলার মৃত হানিফার ছেলে ও হত্যা হওয়া মুকুলের বড় ভাই সোহেল ও দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার দগরবাড়ি গ্রামের মৃত রমনী কান্ত শীলের ছেলে শ্রী পরেশ চন্দ্র শীলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া আসামী দুজনকে আজ কোর্টে পাঠানো হবে।

Scroll to Top