বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে যানজট | চ্যানেল আই অনলাইন

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে যানজট | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

বঙ্গবন্ধু সেতুর ওপর দুটি ট্রাক বিকল হওয়ায় ও ঘন কুয়াশার কারণে টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ১৪ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার ২৪ জানুয়ারি ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে এলেঙ্গা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়।

Bkash

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, রাত তিনটার পর থেকে মহাসড়কের এলেঙ্গা অংশে যানবাহনের চাপ ছিল এবং ধীর গতিতে চলাচল করেছে।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, মঙ্গলবার রাতে সেতুর ওপর দুটি ট্রাক বিকল হয়। ফলে টোল আদায়ে বিঘ্ন ঘটে এবং মহাসড়কের সেতুর পূর্বে যানবাহনের চাপ বেড়ে যায়। পরে সেতু কর্তৃপক্ষের নিজস্ব রেকার দিয়ে ট্রাক অপসারণ করা হয়। বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

Reneta June

তিনি আরও বলেন, যানবাহন ধীরগতি চলাচল নিরসনে কাজ করছে সেতু কর্তৃপক্ষ। তাছাড়া ঘন কুয়াশায় মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণরোধে টোলপ্লাজা এলাকায় গণসচেতনতায় সর্তকতামূলক লিফলেট বিতরণসহ সেতুর পূর্ব ও পশ্চিমে মাইকিং করা হচ্ছে।

Scroll to Top