আইসিইউতে মোস্তফা সরয়ার ফারুকী

আইসিইউতে মোস্তফা সরয়ার ফারুকী

আইসিইউতে মোস্তফা সরয়ার ফারুকী

চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ বিষয়টি জানান তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

ফেইসবুকে দেয়া পোস্টে তিশা লেখেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল এনজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

তবে ফারুকী কোন হাসপাতালে চিকিৎসাধীন আছেন সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিশা।

/আরএইচ

Scroll to Top