হাসপাতালে ভর্তি ফারুকী, দোয়া চাইলেন তিশা | চ্যানেল আই অনলাইন

Fresh Add Mobile

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাতার সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে সবার কাছে দোয়া চাইলেন তার সহধর্মিণী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

নিজের অফিশিয়াল ফেসবুক থেকে সোমবার দিবাগত রাত ১টার দিকে ফারুকীর অসুস্থ হওয়ার খবর জানান তিশা।

Bkash

সেখানে তিশা জানান, সোমবার সন্ধ্যা থেকে মোস্তফা সরয়ার ফারুকী একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বললো এনজিও গ্রাম করতে। করা হলো । ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে তার।

বর্তমানে ফারুকীকে নিউরো আইসিইউ তে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান তিশা। এসময় সবার কাছে দোয়া চেয়ে তিশা লিখেন, “সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।”

Reneta June

সর্বশেষ ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ফারুকীর পরিচালনায় ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এটিতে প্রথমবারের মতো অভিনয়ও করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ফারুকী নির্মিত বেশ কয়েকটি সিনেমা। এরমধ্যে নো ল্যান্ডস ম্যান, মনোপলি উল্লেখযোগ্য।

Scroll to Top