তাহলে কি মরিনিও হচ্ছেন নাপোলির কোচ

তাহলে কি মরিনিও হচ্ছেন নাপোলির কোচ

সৌদি ক্লাবের সঙ্গে মরিনিওকে জড়িয়ে আলোচনার মধ্যে নতুন খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস। তারা জানিয়েছে, মরিনিওকে দলে ভেড়াতে আগ্রহী ইতালিয়ান লিগ সিরি ‘আ’র বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি।

তবে এখনই নয়, মরিনিওকে নাপোলি ডাগআউটের দায়িত্ব দিতে চায় আগামী মৌসুমে। সংবাদমাধ্যমটি এ সপ্তাহেই নাপোলির কর্তৃপক্ষের সঙ্গে মরিনিওর দেখা করার কথাও জানিয়েছে। নাপোলির সভাপতি নাকি মনে করেন, ক্লাবকে সঠিক পথে ফেরাতে মরিনিওই সবচেয়ে যোগ্য কোচ।

Scroll to Top