সিপিবি’র মহাসমাবেশে বোমা হামলায় নিহত শহীদদের স্মরণ | চ্যানেল আই অনলাইন

Fresh Add Mobile

পল্টন ময়দানে ২০০১ সালের ২০ জানুয়ারি অনুষ্ঠিত সিপিবি’র মহাসমাবেশে বোমা হামলায় নিহত শহীদদের স্মরণে মিছিল, সমাবেশ এবং অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহীদদের স্মরণে সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

Bkash

আজ পুরানা পল্টনস্থ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব।

Reneta June

নেতৃবৃন্দ বলেন, দুর্নীতি, লুটপাট, সাম্প্রদায়িকতাকে পরাজিত করে গণতন্ত্র ও শোষণমুক্ত সমাজ সমাজতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এজন্য আওয়ামী ও বিএনপি ধারার বাইরে বাম গণতান্ত্রিক প্রগতিশীলদের বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলতে হবে।

অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন
অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি, গণফোরাম, বিপ্লবী গণতান্ত্রিক পার্টি, ঐক্য ন্যাপ, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সিপিবি ঢাকা মহানগর (উত্তর), সিপিবি ঢাকা মহানগর (দক্ষিণ) এবং সিপিবি ঢাকা জেলা।

এছাড়াও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কেন্দ্রীয় খেলাঘর আসর, কৃষক সমিতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ক্ষেতমজুর সমিতি, ইএইডি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, কৃষিবিদ ইউনিয়ন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, বাংলাদেশ গার্মেন্ট ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ হকার্স ইউনিয়ন, মণি-সিংহ ট্রাস্ট, ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্ট শাখা, কেন্দ্রীয় দপ্তর শাখা, একতা, নারী সেল, লেখনী কম্পিউটার্স এবং ঢাকা নগরের বিভিন্ন থানা ও শাখাসহ শতাধিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। আন্তর্জাতিক পরিবেশনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষ হয়।

২০০১ সালের এই দিনে রাজধানীর পল্টন ময়দানে সিপিবি’র লাখো মানুষের মহাসমাবেশে বোমা হামলা চালায় প্রতিক্রিয়াশীল ঘাতক চক্র। এই হামলায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সিপিবি নেতা হিমাংশু মণ্ডল, খুলনা জেলার রূপসা উপজেলার সিপিবি নেতা ও দাদা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিক নেতা আব্দুল মজিদ, ঢাকার ডেমরা থানার লতিফ বাওয়ানি জুট মিলের শ্রমিক নেতা আবুল হাসেম ও মাদারীপুরের মোক্তার হোসেন ঘটনাস্থলেই এবং খুলনা বিএল কলেজের ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস রায় আহত হয়ে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে ওই বছরেই ২ ফেব্রুয়ারি শহীদের মৃত্যুবরণ করেন।

বোমা হামলায় শতাধিক কমরেড আহত হন। এদের মধ্যে অমর মণ্ডল, মো. জাহাঙ্গীর, আব্দদুস সাত্তার, মিজানুর রহমান, এম. এ করিমসহ অনেকে পঙ্গু অবস্থায় বেঁচে আছেন।

Scroll to Top